শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

আবারো খুলে দেয়া হলো পবিত্র মসজিদুল হারাম

স্টাফ রিপোর্টার / ৪৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

0Shares

মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় ৭ মাস বন্ধ থাকার পর পবিত্র মসজিদুল হারামে নামাজ পড়ার অনুমতি দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। নিজ দেশের নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশিদের এ অনুমতি দেয়া হয়। সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া রোববার সকালে এ তথ্য পরিবেশন করে।

এতদিন সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশ করার অনুমতি ছিল না। শুধু ইমাম ও মুয়াজ্জিনসহ মসজিদের কর্মচারীরা সেখানে নামাজ আদায় করতে পারতেন।

সৌদি সরকার গত ১৭ মার্চ এক ঘোষণায় মক্কা ও মদিনার প্রধান পবিত্র দুই মসজিদ ছাড়া দেশটির বাকি সব মসজিদে জামায়াতে নামাজ স্থগিত করে নির্দেশ জারি করেছিল। পরে এ দুটি মসজিদেও জামায়াতে নামাজ আদায় বন্ধ করা হয়।

গত ৪ অক্টোবর প্রথম ওমরাহ যাত্রীদের জন্য পবিত্র মসজিদুল হারামের দরজা খুলে দেয়া হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg