শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তঃজেলা ডাকাত সর্দার রফু মিয়া পুলিশের খাঁচায় বন্দী, মোবাইল উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৫০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

0Shares

ছাতকে আন্তঃজেলা ডাকাত সর্দার রফু মিয়া ছাতক থানা পুলিশের হাতে গ্রেফতার। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, ছাতক সার্কেল জোন সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন, ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দীন’র দিক নির্দেশনায় মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লাউতলা গ্রামের গাংপাড়(নতুন বাড়ির) মৃতঃ মাসুক মিয়ার পুত্র গোবিন্দগঞ্জ স্বর্নের দোকান ডাকাতিসহ ১২টি মামলার আসামী রফু মিয়াকে সুনামগঞ্জ শহর থেকে গোপন সংবাদের ভিত্তিতে লুন্ঠিত মোবাইল সহ গ্রেফতার করতে সক্ষম হন ছাতক থানা পুুুুলিশের সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম।

এ অভিযানে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম’র নেতৃত্বে এসআই ইয়াসিন মুুন্সি সহ ছাতক থানা পুলিশ ফোর্স। রফু ডাকাতের বিরুদ্ধে সিলেট, গোলাপগঞ্জ ,বিশ্বনাথ, মৌলভীবাজার সহ সুনামগঞ্জ সদর , দক্ষিন সুনামগঞ্জ, জগন্নাথপুর এবং ছাতক থানায় মোট ১২ টি ডাকাতি সহ অস্ত্র মামলা রয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা যায়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দীন।

ছাতক প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg