শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আগামী ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভা নির্বাচন

স্টাফ রিপোর্টার / ৫০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

0Shares

আগামী ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলার রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রবিবার (০৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তফসিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি রবিবার। মনোনয়নপত্র যাচাই ১৯ জানুয়ারি মঙ্গলবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি মঙ্গলবার। ভোট গ্রহণের তারিখ ১৪ ফেব্রুয়ারি রবিবার।

সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বলে নির্বাচন কমিশন সূত্র জানা যায়।

উল্লেখ্য নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রার্থীদের প্রচার প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিতে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ও তাদের শুভাকাঙ্ক্ষীগন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg